© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিফা বিশ্বকাপ ২০২৬আমার ও দর্শকের জন্য কী ভালো, আনচেলত্তি সেটা দেখবেন না: এন্দ্রিক

শেয়ার করুন:
আমার ও দর্শকের জন্য কী ভালো, আনচেলত্তি সেটা দেখবেন না: এন্দ্রিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২১ পিএম | ২১ জুন, ২০২৬
দুই ম্যাচের একটায়ও শুরু থেকে খেলাননি। এমনকি দুটি প্রীতি ম্যাচেও একাদশে রাখেননি। মানুষ চাউর করছেন, এন্দ্রিক ফিলিপের সঙ্গে তাহলে কি কার্লো আনচেলত্তির সম্পর্ক খারাপ যাচ্ছে? এমন গুঞ্জনের মাঝে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

এন্দ্রিক বলছেন, আনেচলত্তি ব্রাজিলের জন্য কী ভালো, সেটাই দেখছেন। তিনি তার জন্য ও দর্শকের জন্য কী ভালো, সেটা দেখবেন না। শনিবার (২০ জুন) হাইতির বিপক্ষে ম্যাচ শেষে এ কথা বলেন তিনি। ওই ম্যাচে এন্দ্রিক খেলেছিলেন ২৬ মিনিট।




এন্দ্রিক বলেন, ‘তিনি একজন দুর্দান্ত কোচ, তার চিন্তাভাবনা খুবই পরিপক্ক। তিনি এখানে আছেন বলে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, কারণ তিনি একজন অসাধারণ কোচ। তিনি এন্দরিকের জন্য কী ভালো, তা দেখবেন না, তিনি দর্শকদের জন্য কী ভালো, তাও দেখবেন না। তিনি দলের জন্য যা সবচেয়ে ভালো, সেটাই করবেন।

তিনি যোগ করেন, ‘আমি কীভাবে দলকে সাহায্য করতে পারি, তিনি তা খুব ভালো করেই জানেন। সব সমর্থকের সমর্থনের জন্য আমি খুবই কৃতজ্ঞ।স্টেডিয়ামে সমর্থকেরা আমার জন্য যা করে, তা দেখা সত্যিই দারুণ অনুভূতি। আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আশা করি মাঠে নেমে আমি অবদান রাখতে পারব।’

আনচেলত্তি ব্রাজিলের সঙ্গে চুক্তি করার আগেই তার সঙ্গে এন্দ্রিকের পরিচিতি। দুজনের জুটি হয়েছে রিয়াল মাদ্রিদে। এন্দ্রিক বলেন, ‘আমি তার সঙ্গে রিয়াল মাদ্রিদে এক বছর কাটিয়েছি। ঈশ্বরের কৃপায় আমি অনেক ম্যাচ খেলতে পেরেছি। সেটা পাঁচ, দশ বা পনেরো মিনিটই হোক না কেন, আমি তার সঙ্গে রিয়াল মাদ্রিদে থাকার সুযোগ পেয়েছি।’

এমআর/টিকে  

মন্তব্য করুন