অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?
ছবি: সংগৃহীত
১০:০২ পিএম | ২১ জুন, ২০২৬
আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। আগামীকাল বিশ্ব আসরে আর্জেন্টাইনদের দ্বিতীয় ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে। র্যাঙ্কিং এবং শক্তির দিক থেকে অস্ট্রিয়া আলজেরিয়ার চেয়ে খানিকটা এগিয়ে। তাই ছন্দে থাকলেও এই ম্যাচে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আর্জেন্টিনা।
জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রিয়া। সব প্রতিযোগিতা মিলে টানা চার ম্যাচ জয়ের ধারায় আছে। সর্বশেষ ১২ ম্যাচে তারা জিতেছে ১০টি, অন্য দুটির একটি ড্র ও একটি হার।
আবার, পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষে খুব একটা কথা বলছে না। কারণ ১৯৮২ সালের পর বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে আর জয় পায়নি আলবিসেলেস্তিরা। আর ম্যাচের আগে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে খানিকটা হুংকারও দিয়ে রেখেছে।

অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ানার বলেছেন, ‘আমরা জানি আর্জেন্টিনা কত ভালো দল। আমরা তাদের শ্রদ্ধা করি, কিন্তু আমাদের শক্তির ওপরও ভরসা আছে। আমরা যদি নিজেদের সামর্থ্য ধরে রাখতে পারি, তাহলে যে কোনো দলের জন্য সমস্যা তৈরি করি।’
তবে অপ্টা সুপার কম্পিউটার কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। এই কম্পিউটারের মতে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ; পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ আর অস্ট্রিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা আছে ১৭.০ শতাংশ।
যদি এই ম্যাচে অস্ট্রিয়া আর্জেন্টিনাকে হারায় এবং জর্ডান আলজেরিয়ার বিপক্ষে জিততে না পারে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
এমআর/টিএ