কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ছবি: সংগৃহীত
১০:৪৯ পিএম | ২১ জুন, ২০২৬
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
আজ রবিবার সকাল ৬টার দিকে আব্দুল্লাহপুর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ মিছিল করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, শাহীন আহমেদের ভয় নাই, রাজপথ ছাড়ি, নাইসহ বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদের দিকনির্দেশনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি আব্দুল্লাহপুর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রদক্ষিণ শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি পলাতক আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। মিছিলকারীদের শনাক্ত করা হলে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করক হবে। তাদের গ্রেপ্তারের অভিযান চলছে।
এমআই/টিএ