© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোরআন মুখস্থ করে ইমাম হতে চান মরক্কোর মাজরাউই

শেয়ার করুন:
কোরআন মুখস্থ করে ইমাম হতে চান মরক্কোর মাজরাউই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ এএম | ২২ জুন, ২০২৬
ফুটবলারদের ক্যারিয়ার শেষে কোচিং, টেলিভিশন বিশ্লেষক কিংবা ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়া খুবই পরিচিত দৃশ্য। তবে মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউই বেছে নিতে চান সম্পূর্ণ ভিন্ন এক পথ। সবুজ মাঠ ছেড়ে ভবিষ্যতে নিজেকে দেখতে চান কুরআনের হাফেজ এবং একজন মসজিদের ইমাম হিসেবে।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড ও মরক্কো জাতীয় দলের অন্যতম ভরসার নাম মাজরাউই। মাত্র ২৮ বছর বয়সে, যখন একজন ডিফেন্ডারের ক্যারিয়ার থাকে শীর্ষ পর্যায়ে, তখনই তিনি অবসরের পরিকল্পনার কথা জানিয়ে আলোচনায় এসেছেন।

 সম্প্রতি এক সাক্ষাৎকারে মাজরাউই বলেন, ২০২৬ বিশ্বকাপের পর পেশাদার ফুটবল থেকে অবসর নেয়ার কথা ভাবছেন তিনি। কারণ, জীবনের পরবর্তী সময় তিনি ব্যয় করতে চান ধর্মীয় শিক্ষা, কুরআন অধ্যয়ন এবং আত্মিক উন্নয়নের জন্য।

 তার ভাষায়,  ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে-- খ্যাতি, অর্থ ও সাফল্য। কিন্তু জীবন খুবই ছোট। আমি কুরআন হিফজ করতে চাই। পাশাপাশি ভবিষ্যতে মসজিদের ইমাম হওয়ারও ইচ্ছা রয়েছে।
 


মাজরাউই জানান, তার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি হলো সম্পূর্ণ কুরআন মুখস্থ করা। এরপর ইসলামী জ্ঞান অর্জন করে একজন ইমাম হিসেবে মানুষের সেবা করতে চান তিনি। আধুনিক ফুটবলে এমন লক্ষ্য খুব কমই দেখা যায়। বিশেষ করে ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলা একজন তারকা ফুটবলার ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে এমন পরিকল্পনার কথা জানালে তা স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি কাড়ে।
 
২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সাফল্যের অন্যতম কারিগর ছিলেন মাজরাউই। সেই আসরে আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় মরক্কো। এরপরও ক্লাব ও জাতীয় দল-- দুই পর্যায়েই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।
 
২০২৬ বিশ্বকাপের পর সত্যিই যদি তিনি অবসর নেন, তাহলে ফুটবল বিশ্ব হারাবে একজন অভিজ্ঞ ডিফেন্ডারকে। আর নুসাইর মাজরাউই শুরু করবেন জীবনের নতুন এক অধ্যায়-- যেখানে স্টেডিয়ামের গ্যালারির বদলে জীবনের প্রকৃত অর্জন হতে পারে ঈমান, জ্ঞান এবং আত্মিক পরিপূর্ণতা।

টিজে/টিএ 

মন্তব্য করুন