© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিবির নেতা হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

শেয়ার করুন:
শিবির নেতা হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৭ এএম | ২২ জুন, ২০২৬
ছাত্রশিবিরের গাইবান্ধার সাঘাটা বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
রবিবার (২১ জুন) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, যুবদল নেতা মোখলেসুসর রহমান মুকুল এবং তার ভাই পলাশ হত্যা করেছে সাইফুল্লাহকে।

খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে সংসদের বৈঠকের পর গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ির) এমপি মো. আব্দুল ওয়ারেছ এই হত্যার বিচার দাবি করেন প্রেস ব্রিফিংয়ে। তিনি বলেন, যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা হত্যা করেছে সাইফুল্লাহকে। 

জামায়াত সেক্রেটারি জেনারেল বিবৃতিতে বলেছেন, যুবদল নেতা মুকুল ও তার ভাই পলাশসহ সন্ত্রাসীরা সাইফুল্লাহ বারীকে ধারাল অস্ত্র ও লোহার শাবল দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে।

প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই পরিকল্পিত হত্যাকাণ্ড বর্বর, কাপুরুষোচিত ও মানবতাবিরোধী। এ ধরনের রক্তক্ষয়ী ও পাশবিক হামলা কোনো সভ্য সমাজ ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতিতে গ্রহণযোগ্য হতে পারে না। 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, হত্যায় জড়িত মূল হোতা মুকুল ও পলাশসহ সকল খুনি ও সন্ত্রাসীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। হামলায় গুরুতর আহত সাইফুল্লাহর বন্ধু সালাউদ্দিন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

এফআর/টিকে

মন্তব্য করুন