© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সর্বোচ্চ টাকা পাচারের জন্য ড. ইউনূস ডাবল নোবেলের দাবিদার : গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
সর্বোচ্চ টাকা পাচারের জন্য ড. ইউনূস ডাবল নোবেলের দাবিদার : গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪০ এএম | ২২ জুন, ২০২৬
রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেন, ইকোনমিতে ১৬ লাখ কোটি টাকা শেখ হাসিনার জামানায় পাচার হয়েছে—বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন। তাহলে ২০২৫ সালে সুইস ব্যাংকে যে অর্থপাচার হয়েছে, সেইজন্য ড. ইউনূস আরেকটা নোবেল পুরস্কারের দাবিদার।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সুইস ব্যাংকে ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার যে রেকর্ড তৈরি করেছিল, ড. মোহাম্মদ ইউনূসের জামানাতে মাত্র এক বছরে ২০২৫ সালে সুইস ব্যাংকের রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ জামানার একেবারে শেষ পর্যায়ের ছেয়েও ৪১% বেশি হয়ে গেছে। তাহলে বুঝার চেষ্টা করুন যে শেখ হাসিনা ১৭ বছরে যে উন্নয়ন করেছেন তার চেয়ে বেশি উন্নয়ন করে এক বছরে এত টাকা উনি চুরি করেছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশে একটা গণভোট হতে হবে।সেই গণভোটে ১৮ কোটি মানুষ নোবেল কমিটিকে ভোট দেবে। আমাদের এই দেশে ১৬ লাখ কোটি টাকা যদি ১৭ বছরে শেখ হাসিনা পাচার করে থাকে, তার থেকে ৪১% বেশি তাহলে অন্তত ২৫ লাখ কোটি হবে। আসলেই তিনি বিশ্ব খেলোয়াড়। বিশ্ব খেলোয়াড় ছাড়া তো সম্ভব না।'

কেএন/টিকে


মন্তব্য করুন