© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেনাল্টি মিস লিওনেল মেসির

শেয়ার করুন:
পেনাল্টি মিস লিওনেল মেসির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৮ পিএম | ২২ জুন, ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে অষ্টম মিনিটে ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়তে পারতেন লিওনেল মেসি। আজ (সোমবার) ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচেই রেকর্ড গড়ার প্রথম সুযোগ ছিল আর্জেন্টিনা অধিনায়কের। কিন্তু পারলেন না। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে অপেক্ষা বাড়ল তার।

ম্যাচের তৃতীয় মিনিটে আক্রমণে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজ বক্সে ঢোকা মাত্রই শ্লাগার ও পশের চ্যালেঞ্জের মুখে ডি-বক্সের ভেতরে পড়ে যান লাউতারো মার্টিনেজ।



রেফারি প্রথমে পেনাল্টি দেননি। পরে ফাউলটি আবার পরীক্ষা করতে ভিএআর স্ক্রিনের দিকে এগিয়ে যান। অনেকক্ষণ অপেক্ষার পর রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দেন।

অষ্টম মিনিটে মেসি শট নেওয়ার জন্য এগিয়ে যান। গোল করতে পারলেই বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। কিন্তু মেসি প্রমাণ করলেন যে তিনিও একজন মানুষ! তিনি শটটি পোস্টের ডান দিক দিয়ে বাইরে মেরে দিলেন। গোলরক্ষক ঠিক দিক অনুমান করতে পেরেছিলেন, কিন্তু তাকে কোনো সেভ করতে হয়নি।

এমআর/টিকে  

মন্তব্য করুন