© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

শেয়ার করুন:
জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪১ এএম | ২৩ জুন, ২০২৬
নরওয়ের আরও একটি ম্যাচ এবং যথারীতি জোড়া গোল করলেন তাদের প্রধান তারকা আর্লিং হালান্ড। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ছয় ম্যাচেই তিনি দুটি করে গোল করেছেন। তার এই উড়ন্ত ফর্মের সুবাদে আজ (মঙ্গলবার) সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে ২৮ বছর পর বিশ্বমঞ্চে ওঠা নরওয়ে।



এর আগে সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে খেলেছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। ওই আসরে শেষ ষোলোয় (নকআউট পর্ব) ইতালির কাছে হেরে নরওয়ের বিদায় হয়েছিল। আরেকবার বিশ্বকাপে ফিরেই দেশটিকে নকআউটে তুললেন হালান্ড-ওডেগার্ডরা। এরপর চলতি বিশ্বকাপে নিজেদের ভাইকিং নৌকা চালানোর বহুল আলোচিত দৃশ্য মঞ্চায়ন করে নরওয়ের ফুটবলাররা উদযাপনে মেতেছেন।

এমআই/টিএ

মন্তব্য করুন