© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'আমার বন্ধু মহা জাদু জানে' গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
'আমার বন্ধু মহা জাদু জানে' গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৫ পিএম | ২৩ জুন, ২০২৬
সম্প্রতি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই দিনের এই সফরের চুম্বক অংশ নিয়ে বিশেষ একটি ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ভিডিওটির আবহসঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের গান ‘মহাজাদু’, যা সম্প্রতি কোক স্টুডিও বাংলার মারফতে তুমুল জনপ্রিয় হয়েছে হাবিব ওয়াহিদ ও মেহরনিগরি রুস্তমের (তাজিকিস্তান) কণ্ঠে। বাউল সাধক দুরবীন শাহের শিষ্য গীতিকবি খোয়াজ মিয়ার লেখা এ গানটি বাংলার বাউল ঐতিহ্য ও ফারসি কবিতার ফিউশনে তৈরি করা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টার দিকে আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ১০ লাখের বেশি বার দেখা হয়েছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক শোরগোল তুলেছে।

২ মিনিট ৪০ সেকেন্ডের এ ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, গার্ড অফ অনার, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির দৃশ্য তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওতে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানটি গানটি বাজতে শোনা যায়। মাঝখানে দুই নেতার বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ মোমেন্ট ফ্রেমবন্দি হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাপচারিতায় দুই নেতা।  
ভিডিওর একটি অংশে আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট বলতে দেখা যায়– বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানে দুই দেশ যৌথভাবে কাজ করবে।


উল্লেখযোগ্য বিষয় হলো, রোহিঙ্গা ইস্যুতে তার এই বক্তব্য প্রদর্শনের সময়ও ভিডিওতে বাজতে থাকে 'লাগাইয়া পিরিতির ডুরি, আলগা থাকি টানে রে' পঙক্তি বাজতে থাকে, যা অনেকের নজর কাড়ে। ‘মহাজাদু’ গানটি যেমন প্রেম আর অনুভূতি প্রকাশের গণ্ডি পেরিয়ে যায় অবলীলায়, তেমনি ভিডিওটিতে দুই দেশের সম্পর্কের উষ্ণতা এবং দুই প্রধানমন্ত্রীর বন্ধুতার নতুন দৃষ্টান্ত উপস্থাপিত হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের চার মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে সোমবার তিনদিনের সফরে চীনে পৌঁছেছেন তিনি।

টিজে/টিএ 

মন্তব্য করুন