© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফ্রান্স কোচ দেশম

শেয়ার করুন:
মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফ্রান্স কোচ দেশম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ এএম | ২৪ জুন, ২০২৬
মায়ের মৃত্যুর কারণে ফ্রান্সে ফিরে যাচ্ছেন দলটির কোচ দিদিয়ের দেশম। বোস্টনে ২৬ জুন বাংলাদেশ সময় রাত ১টায় নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ‘আই’ গ্রুপের এ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে থাকতে পারবেন না দেশম।

মঙ্গলবার (২৩ জুন) ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে এ খবর জানায়।

বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না দিদিয়ে দেশম।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আজ (মঙ্গলবার) সকালে কোচ তার মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন।’

একেএস/টিএ

মন্তব্য করুন