রোনালদোর ‘আই অ্যাম ব্যাক’ কথাটি মানতে পারছেন না ইব্রাহিমোভিচ!
ছবি: সংগৃহীত
১২:৩২ পিএম | ২৪ জুন, ২০২৬
প্রথম ম্যাচে তীব্র সমালোচনার মুখে পড়ার পর দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের বড় জয়ের ম্যাচে তিনি জোড়া গোল করেন। এই ম্যাচের পর ক্যামেরার সামনে রোনালদোর বলা আই অ্যাম ব্যাক' (আমি ফিরে এসেছি) মন্তব্যটি নিয়ে অবশ্য দ্বিমত পোষণ করেছেন সাবেক সুইডিশ তারকা জলাতান ইব্রাহিমোভিচ। তাঁর মতে, রোনালদোর এমন ফিরে আসার ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না।
উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পর রোনালদোকে তাঁর এই আই অ্যাম ব্যাক মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, যাতে মানুষ ভুলে না যায় সেজন্যই তিনি এটি বলেছেন। ম্যাচ পরবর্তী সময়ে ফক্স স্পোর্টসের এক আলোচনায় ইব্রাহিমোভিচ পর্তুগালের বড় জয় এবং রোনালদোর মন্তব্য, এই দুটি বিষয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। সুইডেনের হয়ে ৬২ গোল করা ইব্রা মনে করেন পর্তুগালের এই বড় জয়াট প্রত্যাশিতই ছিল। তিনি বলেন, 'এটা গোল করারই ম্যাচ ছিল। এটা ছিল এমন এক ম্যাচ, যেখানে পর্তুগালের অনেক গোল করার কথা।' ইরা এর সুনিদিষ্ট ব্যাখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে প্রতিপক্ষ দুর্বল হওয়াই এর মূল কারণ; কেননা এবারই প্রথম বিশ্বকাপে নাম লেখানো উজবেকিস্তান তাদের আগের ম্যাচেও কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল।

রোনালদোর বার্তাটি নিয়ে ইব্রাহিমোভিচ আরও বলেন, ওর বার্তার কথা যদি বলি, আমি তো ভাবিনি সে কোথাও হারিয়ে গিয়েছিল। জানি না কেন সে বলল, 'আমি ফিরে এসেছি।" তবে সমালোচনা বা খোঁচা যেভাবেই নেওয়া হোক না কেন, উজবেকিস্তানের বিপক্ষে এই ম্যাচটি রোনালদোর আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই জোড়া গোলের মাধ্যমে পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী এই তারকা এখন বিশ্বকাপ ইতিহাসে ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হওয়ার কীতি গড়েছেন। একই সঙ্গে তিনি লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করা খেলোয়াড়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন।
টিজে/এসএন