© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

শেয়ার করুন:
সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৬ পিএম | ২৪ জুন, ২০২৬
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে রাজধানীর বিজয়নগরে তিন রাস্তার মোড়ে আয়োজিত হয় সেই সমাবেশ।

এ কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ ও বসার স্থান নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এতে বাদ নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা।

বুধবার (২৪ জুন) ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ‘সেই কর্মসূচিতে নারীদের বসাকে’ ইঙ্গিত করে তিনি লেখেন, ‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।’

‘একটি আসন যেমন এক দিনে দেওয়া যায়, তেমনই এক দিনে কেড়েও নেওয়া যায়’ উল্লেখ করে সাবেক এনসিপি নেত্রী বলেন, ‘কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না, আর কেউ কেড়েও নিতে পারে না। যদি না নিজেই তা হাতছাড়া করেন।’



এদিকে ১১ দলের সেই কর্মসূচির ছবি যুক্ত করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন অব ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেনস অব এনসিপি (এনসিপির প্রথম ও দ্বিতীয় শ্রেণির নাগরিকদের দৃশ্যমান উপস্থাপন)। ব্যাটাগিরি মুর্দাবাদ।’

টিকে/

মন্তব্য করুন