রাখলেন না কথাট্রাম্পকে মঞ্চে নাচতে ও ট্রান্সজেন্ডারদের নিয়ে মজা করতে না করেছেন স্ত্রী
ছবি: সংগৃহীত
০৫:৫২ পিএম | ২৪ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মঞ্চে নাচ ও ট্রান্সজেন্ডারদের নিয়ে কোনো উপহাস বা মজা না করতে নিষেধ করেছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তবে তা সত্ত্বেও স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুন) রাতে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিয়ে মজা করেছেন তিনি।
ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়ে ট্রান্সজেন্ডারদের নিয়ে সমালোচনা করেন। এ সময় নারীদের ভারোত্তলনে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে কৌতুক করেন মার্কিন প্রেসিডেন্ট।
পেনসিলভেনিয়ার এক জনসভায় তিনি বলেন, “মেলানিয়া আমাকে বলেছে, ডার্লিং, দয়া করে দয়া করে নেচো না। এটি প্রেসিডেন্টসূলভ নয়। বিশেষ করে ছেলে ও মেয়েদের ভারোত্তলন এবং সাঁতার নিয়ে কথা বলো না। দয়া করে (মঞ্চে) সাঁতারের অঙ্গভঙ্গি করো না।”
এমন কথা বলেই তিনি নারী ভারোত্তলনে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণের বিষয়টি তোলেন। ট্রাম্প এ সময় অঙ্গভঙ্গি করে দেখান— এক নারী ভারোত্তলক অনেক ভারী ভার তুলতে পারছেন না। তার কষ্ট হচ্ছে। এ সময় তার মা ও বাবা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু এক ট্রান্সজেন্ডার একই জায়গায় এসে খুব সহজে সেটি তুলে ফেলছে।
তার এমন অঙ্গভঙ্গি দেখে সামনে থাকা সমর্থকরা হেসে দেন।
এ সময় ট্রাম্প বলেন, ট্রান্সজেন্ডাররা সম্পূর্ণ পুরুষ। কিন্তু তারা নারীদের খেলায় অংশ নেয়। তাদের নারীদের কোনো ইভেন্টে অংশ নিতে দেওয়া উচিত নয়।
এসএন