© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী কোচ রিচার্ড স্টনিয়ার

শেয়ার করুন:
বাংলাদেশকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী কোচ রিচার্ড স্টনিয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ পিএম | ২৪ জুন, ২০২৬
২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। সেবার দলের সঙ্গে ছিলেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ার। এরপর ২০২২ সালে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরে ২০২৪ সালে আবারও যুব দলের সঙ্গে কাজ করতে বাংলাদেশে এসেছিলেন এই কোচ। এবার পুনরায় নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই কোচকে আজ আনুষ্ঠানিক বিদায় দিয়েছে বিসিবি। জানা গেছে, পারিবারিক কারণে বিসিবির দায়িত্ব ছেড়েছেন স্টনিয়ার।

বিসিবি থেকে পাঠানো এক বার্তায় রিচার্ড স্টনিয়ারের উদ্দেশে বলা হয়, ‘আমাদের তরুণ ক্রিকেটারদের মাঠ ও মাঠের বাইরে শক্তিশালী করে গড়ে তুলতে আপনার নিষ্ঠা, আবেগ এবং অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান সর্বদা প্রশংসিত হবে এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আপনার সাফল্য ও সুখ কামনা করি।’

এদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে রিচার্ডকে বিদায় জানান বিসিবির সহ-সভাপতি, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।

টিএ/


মন্তব্য করুন