নারায়ণগঞ্জে ছিনতাইকালে ব্রাজিল সমর্থকসহ গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত
০১:৫০ এএম | ২৫ জুন, ২০২৬
নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকালে ব্রাজিল সমর্থকসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোড়া এবং লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ৯০০ টাকা জব্দ করা হয়।
বুধবার (২৪ জুন) ভোরে সদরের চর সৈয়দপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই ছিনতাইকারী হলেন- সদরের চর সৈয়দপুর এলাকার বাসিন্দা মো. সিহাদ (২৭) এবং একই এলাকার রিয়াদ (২৬)।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, বুধবার ভোরে সদর মডেল থানার চর সৈয়দপুর এলাকার লাইলী পাগলীর মাজারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুই ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমআই/টিএ