ট্রেনিং শেষ করে চমকে দিয়ে মেসিকে জন্মদিনে সারপ্রাইজ দিলেন সতীর্থরা
ছবি: সংগৃহীত
০৪:৪৩ পিএম | ২৫ জুন, ২০২৬
উনচল্লিশ পা রাখলেন ফুটবল জাদুগর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে আলবিসেলেস্তেরা।
কাতার বিশ্বকাপে যেখান থেকে শেষ করেছে মনে হচ্ছে সেখান থেকে শেষ করেছে স্কালোনির শিষ্যরা। জন্মদিনে আগেই দলকে জয় উপহার দিয়ে রাঙাল পুরো দলকে।
এরপরই বিশ্রাম ছাড়াই তৃতীয় ম্যাচকে সামনে রেখে ট্রেনিং সেশনে নেমে পড়ে মেসিবাহিনী। জিমে ঘাম ঝরিয়েছে তারা।
ট্রেনিং শেষ করে চমকে দিয়ে মেসিকে জন্মদিনে সারপ্রাইজ দিলেন সতীর্থরা। এমন একটি দ্রুত ছড়িয়ে পড়ে স্যোসাশ প্ল্যাটফর্মে, ভাইরাল হয়ে যায় মুর্হূতে।
আর্জেন্টিনার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে লেখা ছিল,তোমার পরিবার। তোমার আপনজনেরা।
শুভ জন্মদিন, লিও।
মেসির জন্মদিন উদযাপন সবাই একে একে হোটেলের একটি কক্ষে সবাই ঢুকছে। সেখানে সব সতীর্থকে একই রকমের টি-শার্ট পরিহিত দেখা গেছে। টি-শার্টে সবাই মেসির সঙ্গে ম্যাচে সময় মুহূর্তে তোল ছবি প্রিন্ট করেছে নিয়েছে ।
ভিডিওতে আরো দেখা যায়, সবাই নিজ নিজ টি-শার্টে প্রিন্ট করা ছবি ক্যামেরায় তুলে ধরছে।
ছবিতে জুলিয়ানো সিমিওনে,ফাকুন্দো মেদিনা,নাহুয়েল মলিনা নিকোলাস তাগলিয়াফিকো, জিওভানি লো সেলসো,লিসান্দ্রো মার্তিনেজ,ক্রিস্টিয়ান রোমেরো,নিকোলাস ওতামেন্দি,এজেকিয়েল পালাসিওস, এমিলিয়ানো মার্তিনেজ,থিয়াগো আলমাদা,লাওতারো মার্তিনেজ,ভালেন্তিন বার্কোসহ সবাই হাজির হয়।
মেসি হল রুমে পৌঁছাতে হাততালি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায় সবাই। সকলে মিলে শেষে একটি গ্রুপ ছবিও তুলেছেন।
ডালাসে তৃতীয় ম্যাচে ২৮ ফেব্রুয়ারিতে জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
টিকে/