© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ফিফার

শেয়ার করুন:
নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ফিফার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৭ পিএম | ২৫ জুন, ২০২৬
নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সুইজারল্যান্ডের জুরিখ থেকে ফিফার সেক্রেটারি ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সদস্য দেশগুলোকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ফিফার গঠনতন্ত্রের ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ব্যুরো অব দ্য কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা, সেটা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

এই নিষেধাজ্ঞার ফলে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন তার সকল প্রকার সদস্যপদ ও প্রাতিষ্ঠানিক অধিকার হারিয়েছে। একইসঙ্গে দেশটির জাতীয় দল এবং ঘরোয়া কোনো ক্লাব পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

স্থগিতাদেশ চলাকালীন নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা এর কোনো কর্মকর্তা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের কোনো ধরনের উন্নয়নমূলক কর্মসূচি কিংবা প্রশিক্ষণে অংশ নিতে পারবেন না। ফিফার পক্ষ থেকে অন্যান্য সকল সদস্য দেশ এবং সহযোগীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা বলবৎ থাকাবস্থায় নেপাল বা তাদের কোনো দলের সঙ্গে কোনো ধরনের ক্রীড়া বিষয়ক যোগসূত্র রাখা যাবে না।

বিজ্ঞপ্তিতে এটাও উল্লেখ করা হয় যে, আগামী ফিফা কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার পূর্বে যেকোনো সময় ফিফা কাউন্সিল চাইলে এই নিষেধাজ্ঞা তুলে নিতে পারবে।

টিকে/

মন্তব্য করুন