© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা করল বিসিবি

শেয়ার করুন:
জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা করল বিসিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৬ পিএম | ২৫ জুন, ২০২৬
জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডের স্কোয়াডে থাকা শেখ মেহেদী জিম্বাবুয়ে সিরিজে ডাক পাননি


আজ (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে স্কোয়াড ঘোষণা করে বিসিবি। নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই সিরিজে খেলতে যাবে টাইগাররা। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও দলে আছেন লিটন কুমার দাস।

 
জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে একমাত্র টেস্ট।  

 
একই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৬ জুলাই, দ্বিতীয় ওয়ানডে ৯ জুলাই এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে ১১ জুলাই।ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে।। সেখানে ১৫, ১৭ এবং ১৯ জুলাই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।
 
জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ দল: 
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

টিজ/টিকে  


মন্তব্য করুন