© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান-মিশর ম্যাচে সমকামী পতাকা দেখানোর অনুমতি দিলো ফিফা

শেয়ার করুন:
ইরান-মিশর ম্যাচে সমকামী পতাকা দেখানোর অনুমতি দিলো ফিফা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ পিএম | ২৫ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে ইরান ও মিশরের ম্যাচ হবে সিয়াটলে। ম্যাচে সমকামীদের অধিকারের প্রতীকী পতাকা ‘প্রাইড ফ্ল্যাগ’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। ম্যাচের সময় সমর্থকরা দেখাতে পারবেন এই পতাকা।

ফিফার এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেছে ‘জি’ গ্রুপের শেষ ম্যাচ খেলতে চলা মিশর ও ইরান। কারণ সমকামীতা ইরানে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ। আর মিশরে নৈতিকতা বিরোধী আইন রয়েছে সমকামীতা নিয়ে। এ কারণে দুদেশই এলজিবিটিকিউ থিমের সাথে তাদের ম্যাচ যুক্ত করার প্রতিবাদে ফিফার কাছে নালিশ জানিয়েছে।

মিশর ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘তারা ফিফাকে একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে ম্যাচ চলাকালে সমকামীতাকে সমর্থন করে এমন যেকোনো কার্যক্রম সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।’


‘এ ধরনের উদ্যোগ এই অঞ্চলের বিশেষ করে আরব ও ইসলামি সমাজের সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সরাসরি পরিপন্থী।’

টিজ/টিকে  

মন্তব্য করুন