© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসির পরামর্শে বার্সেলোনায় যাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ আলভারেজের

শেয়ার করুন:
মেসির পরামর্শে বার্সেলোনায় যাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ আলভারেজের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৬ পিএম | ২৫ জুন, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠের লড়াইয়ের মাঝেই দলবদল বাজারে তৈরি হয়েছে নতুন এক উত্তেজনা। স্প্যানিশ সংবাদমাধ্যম জিজান্তেস এফসি জানিয়েছে, বার্সেলোনায় যোগ দিতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন আর্জেন্টিনা তারকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। আর এই বিষয়ে তাকে পরামর্শ দিচ্ছেন বার্সা কিংবদন্তি লিওনেল মেসি।

বিশ্বকাপ খেলতে বর্তমানে জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন আলভারেজ। খবরে বলা হয়েছে, মেসির কাছ থেকে বার্সেলোনা শহর এবং ক্লাবটির সংস্কৃতি সম্পর্কে ইতিবাচক ধারণা পাওয়ার পর আলভারেজের এই ইচ্ছা আরও দৃঢ় হয়েছে। বিশ্বকাপ খবর

রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং আর্সেনালের মতো ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো আলভারেজকে দলে নিতে বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে আগ্রহী হলেও, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তাঁর একমাত্র অগ্রাধিকার বার্সেলোনা।



আলভারেজের এই অনড় অবস্থানের কারণে বার্সেলোনা বোর্ড বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাকে ন্যু ক্যাম্পে টানতে প্রস্তাবের রূপরেখা তৈরি করছে।

তবে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে চায় বার্সেলোনা। বিশ্বকাপের পর আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ীর জন্য প্রায় ১৩০ মিলিয়ন ইউরোর (১৩ কোটি ইউরো) একটি আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করার পরিকল্পনা কাতালানদের।

পর্দার আড়ালের এই দলবদল নাটকে চরম ক্ষুব্ধ আতলেতিকো মাদ্রিদ। ক্লাবটি তারকা এই স্ট্রাইকারকে ছাড়তে নারাজ। তারা সাফ জানিয়ে দিয়েছে, আলভারেজকে নিতে হলে তাঁর চুক্তিতে থাকা ৫০০ মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লজ পরিশোধ করেই নিতে হবে।

এমআই/টিএ


মন্তব্য করুন