© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা

শেয়ার করুন:
মুসলিম ফুটবলারদের জন্য ম্যাচসেরার পুরস্কারে পরিবর্তন আনল ফিফা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ এএম | ২৬ জুন, ২০২৬
২০২৬ বিশ্বকাপে খেলোয়াড়দের ম্যাচসেরা পুরস্কারে পরিবর্তন এনেছে ফিফা। মরক্কোর ইসমায়েল সাইবারিসহ কয়েকজন মুসলিম খেলোয়াড়কে দেওয়া হয়েছে অ্যালকোহল ব্র্যান্ড ছাড়া পুরস্কারের বিশেষ সংস্করণ।

ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে সম্মান জানাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। 

স্কটল্যান্ডের বিপক্ষে দ্রুততম গোল করে ম্যাচসেরা হন সাইবারি। তার ম্যাচ সেরার ট্রফিতে মিশেলোব আল্ট্রা বিয়ার কোম্পানির লোগো ছিল না। পরিবর্তে দেখা যায় নিরপেক্ষ “Superior Player of the Match” ডিজাইন ও ফিফা বিশ্বকাপ ব্র্যান্ডিং।

একইভাবে মিশরীয় ইমাম আশুর, জর্ডানের আলি অলওয়ান, ইরানের রামিন রেজায়িয়ান, কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দে পেয়েছেন ব্র্যান্ডবিহীন একই ট্রফি।



ফিফার এক মুখপাত্র জানান, নির্বাচিত খেলোয়াড় চাইলে নন-ব্র্যান্ডেড পুরস্কার ও ব্যাকড্রপ পাওয়া যায়। একই নিয়ম প্রযোজ্য হয় যখন কোনো খেলোয়াড় অ্যালকোহল গ্রহণের বয়স সীমার নিচে থাকেন।

এটি অবশ্য নতুন কিছু নয়। ২০১৮ বিশ্বকাপে মিশরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাওয়ি অ্যালকোহল স্পন্সরযুক্ত পুরস্কার নিতে অস্বীকৃতি জানান, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন প্রতিযোগিতা মুসলিম খেলোয়াড়দের জন্য অ্যালকোহল বোতলের পরিবর্তে নিরপেক্ষ বা নন-অ্যালকোহলিক বিকল্প ব্যবহার করেছে।

একেএস/টিএ

মন্তব্য করুন