© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগদান সারলেন বিশ্বের ‘সবচেয়ে আবেদনময়ী’ সুইস ফুটবলার

শেয়ার করুন:
বাগদান সারলেন বিশ্বের ‘সবচেয়ে আবেদনময়ী’ সুইস ফুটবলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৩ এএম | ২৬ জুন, ২০২৬
সুইজারল্যান্ডের নারী ফুটবল তারকা আলিশা লেহমান বাগদান সম্পন্ন করেছেন। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বা আবেদনময়ী ফুটবলার হিসেবে পরিচিত এই তারকা প্রেমিক মন্টেল ম্যাকেঞ্জির সঙ্গে নতুন জীবনের পথে যাত্রা শুরু করতে যাচ্ছেন।

২৭ বছর বয়সী আলিশা এবং ২৮ বছর বয়সী ম্যাকেঞ্জির মধ্যে এ বছরের শুরুতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অল্প সময়ের মধ্যেই তারা সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং বাগদান সম্পন্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের একাধিক ছবি শেয়ার করে আলিশা লিখেছেন, চিরদিনের জন্য, সব সময়। ছবিতে দেখা যায়, সমুদ্রসৈকতে এক রোমান্টিক পরিবেশে হাঁটু গেড়ে বসে আলিশাকে বিয়ের প্রস্তাব দেন ম্যাকেঞ্জি। পরে প্রস্তাবে সম্মতি জানালে আনন্দঘন মুহূর্তে একে অপরকে জড়িয়ে ধরেন এই যুগল।



বিশেষ মুহূর্তে আলিশাকে কালো রঙের সাদা বর্ডারযুক্ত পোশাকে দেখা যায়। অন্যদিকে ম্যাকেঞ্জি ছিলেন ক্রিম রঙের হাতাকাটা জাম্পার, শর্টস ও ট্রেইনার্সে।

বর্তমানে ইতালির ক্লাব জুভেন্টাসে খেলছেন আলিশা। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছেও তিনি পরিচিত মুখ, কারণ একসময় তিনি লেস্টার সিটির হয়ে খেলেছেন, যে ক্লাবের পুরুষ দলে খেলেছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী।

ব্যক্তিগত জীবনে এর আগে সুইজারল্যান্ড জাতীয় দলের সতীর্থ রামোনা বাচমানের সঙ্গে সম্পর্কে ছিলেন আলিশা। পরে ব্রাজিলিয়ান ফুটবলার দগলাস লুইজের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। অ্যাস্টন ভিলা ও জুভেন্টাস দুই ক্লাবেই একই সময়ে খেলেছেন তারা। তবে গত বছর তাদের বিচ্ছেদ ঘটে।

বাগদানের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় ভাসছেন আলিশা ও ম্যাকেঞ্জি।

এমআই/টিএ


মন্তব্য করুন