© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ দিনের চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
৪ দিনের চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৪ পিএম | ২৬ জুন, ২০২৬
চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় রাত ৮টায় বা তার পর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) বিকাল ৫টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি ও তার সফরসঙ্গীরা।

চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’ থেকে তারেক রহমান ও তার সফর সঙ্গীরা তাসিং বিমানবন্দরে পৌঁছান স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং। 

এমআর/টিকে  

মন্তব্য করুন