কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১১:১১ এএম | ২৭ জুন, ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।গত ২৪ ঘণ্টায় পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৭ জুন) ডিএমপি সূত্রে এসব তথ্য জানা যায়।
গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদপুর থানায় একজন, মিরপুর থানায় একজন ও বনানী থানায় একজন রয়েছেন। পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।
কেএন/টিকে