© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

শেয়ার করুন:
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০০ এএম | ২৮ জুন, ২০২৬
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রবিবার সকাল ৮টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ জর্ডান। ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট নিশ্চিত করায় আজ সম্পূর্ণ বেঞ্চের শক্তি ঝালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

এই ম্যাচে বেঞ্চে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি। আক্রমণভাগে একসঙ্গে জুটি বাঁধবেন লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেস। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, আজ জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি। তাকে বিশ্রাম দিয়ে স্কালোনি আজ মাঠে নামাচ্ছেন ‘লাউতারো-আলভারেস’ জুটিকে।



গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ছাড়া আজ আর্জেন্টিনার একাদশের প্রায় পুরোটাতেই থাকছে পরিবর্তনের ছোঁয়া। ডানহাতের অনামিকায় চোট কাটিয়ে ফেরা মার্তিনেসকে ম্যাচের ছন্দে রাখতেই আজ পোস্টের নিচে রাখা হচ্ছে। চোট কাটিয়ে আজই প্রথম শুরুর একাদশে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো।

রক্ষণে ওটামেন্ডির সাথে জুটি বাঁধবেন মার্কোস সেনেসি। আর মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস এবং জিওভানি লো চেলসো। তরুণ তুর্কি নিকো পাজেরও আজ একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে।

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল/জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, জিওভানি লো চেলসো, নিকো পাজ, লাউতারো মার্তিনেস এবং হুলিয়ান আলভারেস।


আরআই/টিএ

মন্তব্য করুন