© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে ইংল্যান্ড

শেয়ার করুন:
গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ এএম | ২৮ জুন, ২০২৬
অবশেষে এল-গ্রুপের টপার হয়েই নকআউট পর্ব খেলতে নামবে ইংল্যান্ড। পানামার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে কেইন-বেলিংহামরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধার মজবুত রাখে ইংলিশরা। একের পর এক আক্রমণ চালিয়ে যায় তারা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে অপেক্ষা করতে হয় অনেকটা সময়।



প্রথমার্ধ গোলশূন্য ড্র থেকে শেষ হওয়ার পর নতুন উদ্যমে দ্বিতীয়ার্থ শুরু করে ইংল্যান্ড। পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে দলটি।

৬২ মিনিটে ডেডলক ভাঙেন জুড বেলিংহাম। ঠিক এর মিনিট পাঁচেক পরে তার ক্রস থেকেই পানামার জালে বল জড়ান হ্যারি কেইন। পরে আর গোল না হওয়ায় দুই গোলের লিডে থেকেই জয় নিশ্চিত করে ইংলিশরা। এই জয়ের সুবাদে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। গ্রুপ-এল থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করা বাকি দুই দল ক্রোয়েশিয়া ও ঘানা।

আরআই/টিএ

মন্তব্য করুন