হাসনাত আব্দুল্লাহ এখন শেখ হাসিনার মত গলাবাজি করছেন: রাশেদ খান
ছবি: সংগৃহীত
১০:৫০ এএম | ২৮ জুন, ২০২৬
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘হাসনাত আব্দুল্লাহ এখন শেখ হাসিনার মত গলাবাজি করছেন। হাসনাত আব্দুল্লাহ বলছেন যে, আমি এক টাকারও দুর্নীতি করি নাই।
যদি কেউ এক টাকা দুর্নীতির প্রমাণ করতে পারে আমি সংসদ ছেড়ে দিবো। চোরের মায়ের বড় গলা।’
শনিবার (২৭ জুন) একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করে।
তিনি বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই তাহলে তার এলাকায় যে প্রায় ৭০০ কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট নেওয়া হল এটা কী দুর্নীতি না। অন্য এলাকার মানুষকে বঞ্চিত করে শুধুমাত্র কুমিল্লার উন্নয়নে প্রকল্প নেয়।’
রাশেদ খান বলেন, ‘জেলা পরিষদ থেকে কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আপনারা দাবি করেন- আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক। তাহলে এ হল আপনাদের বৈষম্যহীন আচরণ।নিজের উপজেলায় এমপি হওয়ার জন্য এরকম শত শত কোটি টাকার বাজেট নিয়েছেন। এটাই হল দুর্নীতি। এর থেকে বড় দুর্নীতি আর হইতে পারে না।’
কেএন/টিকে