© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

শেয়ার করুন:
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ এএম | ২৯ জুন, ২০২৬
দেশের ১১ জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়েযেতে পারে। একই সময় বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


সোমবার (২৯ জুন) ভোরে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া দফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, দুপুরে ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ -পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
 
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


আবহাওয়া দফতরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ও সক্রিয় মৌসুমিবায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্য কয়েকটি বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
 
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

কেএন/এসএন

মন্তব্য করুন