© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

শেয়ার করুন:
নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৮ পিএম | ২৯ জুন, ২০২৬
তামিমা সুলতানা তাম্মি, ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী। এ জুটি নিয়ে অনেক আলোচনা-সমালোচনা আছে। এরমধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়েই নিজেদের পারিবারিক ছবি প্রকাশ করেন তারা। এর ধারাবাহিকতায় সোমবার (২৯ জুন) রাত ৭টা ৫৬ মিনিটে ২টি ছবি প্রকাশ করেছেন তামিমা। ওই ছবি দুটিতে দেখা যায়, নাসিরের কাঁধে বসে আছেন তামিমা। আর মোবাইল হাতে নিচে বসে আছেন নাসির।

ছবির ক্যাপশনে তামিমা লিখেছেন, “কিছু কিছু বউরা তার স্বামীর কাছে বোঝা হয় না, বরং আল্লাদিও হয়। বাচ্চাসুলভ আচরণ করা, নেকামো করা, আবদার করা, বাচ্চাদের মতো বায়না ধরা, ছোটো ছোটো বিষয়ে রাগ করে গাল ফুলিয়ে বসে থাকা, এটাই বোঝায় যে, বাবার রাজকুমারিটা একটা রাজার নিকট রানীর মতো আছে।”

এর আগে রোববার (২৯ জুন) রাতেও একটি পোস্ট দেন। ওই পোস্টে আর্জেন্টিনার জার্সি পরিহিত বেশ কয়েকটি ছবিও যুক্ত করেন তামিমা।

ক্যাপশনে লিখেন, “শত কোটি ফুটবলপ্রেমীর কাছে আর্জেন্টিনা নিছক কোনো দল বা দেশ নয়, এটি সত্যিই এক গভীর আবেগের নাম। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা।”

আরআই/টিএ

মন্তব্য করুন