প্যারাগুয়ের বিপক্ষে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে জার্মানি
ছবি: সংগৃহীত
০৩:৩৮ এএম | ৩০ জুন, ২০২৬
১২ বছরে প্রথমবার নকআউট খেলতে নেমে জার্মানি বড় ধাক্কা খেল। বিবর্ণ পারফরম্যান্সের পর প্রথমার্ধের ঠিক আগে গোল হজম করল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
৪২তম মিনিটে জুলিও এনকিসো নিচু হেডে জার্মানির জালে বল ঠেলে দেন। ম্যানুয়েল ন্যয়ারের কিছুই করার ছিল না।

প্রথম অর্ধে জার্মানি ৭৮ শতাংশ বল দখলে রেখেও বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি। বরং দ্বিতীয় মিনিটে জুনিয়র আলোনসো জার্মান কিপার ন্যয়ারের পরীক্ষা নেন।
এই সময়ে জার্মানি চারটি শট নিলেও সবগুলো ছিল লক্ষ্যের বাইরে। আর প্যারাগুয়ে তিন শটের মধ্যে দুটি লক্ষ্যে রেখে একটিতে সফল হয়েছে।
এমআর/টিএ