© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরের বিশ্বকাপে আবার চেষ্টা করুন: জার্মান ‘গণক’কে নেইমারের খোঁচা

শেয়ার করুন:
পরের বিশ্বকাপে আবার চেষ্টা করুন: জার্মান ‘গণক’কে নেইমারের খোঁচা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২১ এএম | ৩০ জুন, ২০২৬
জাপানের বিপক্ষে ২-১ ব্যবধানে রুদ্ধশ্বাস জয়ে যখন শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল, তখন মাঠের বাইরেও এক হাত দেখে নিলেন নেইমার জুনিয়র।

ব্রাজিলের বিদায় নিয়ে ভবিষ্যদ্বাণী করা জার্মানির বিখ্যাত অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রীতিমতো ধুয়ে দিয়েছেন সেলেসাওদের ১০ নম্বর জার্সিধারী এই তারকা।

জোয়াকিম ক্লেমেন্টকে ট্যাগ করে নেইমার তাঁর পোস্টে বেশ উপহাসের ছলে লেখেন, ‘জনাব জোয়াকিম ক্লেমেন্ট... দয়া করে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করুন।’

নেইমারের এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আসলে জোয়াকিম ক্লেমেন্ট ফুটবল বিশ্বে এক পরিচিত নাম। ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নিখুঁত ভবিষ্যদ্বাণী করে বেশ আলোড়ন ফেলেছিলেন এই জার্মান অর্থনীতিবিদ।



চলতি ২০২৬ বিশ্বকাপেও শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল ও জাপানের এই হাইভোল্টেজ ম্যাচের কথা আগেই আভাস দিয়েছিলেন তিনি। তবে তাঁর হিসেব অনুযায়ী, এই ম্যাচে ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ওঠার কথা ছিল জাপানের।

কিন্তু ক্লেমেন্টের সেই ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণিত করে কাসেমিরো ও মার্তিনেল্লির গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। আর দল কোয়ার্টার ফাইনালে উঠতেই জার্মান ‘গণকের’ ভুল অনুমান নিয়ে খোঁচা দিতে মোটেও দেরি করেননি নেইমার।

একেএস/টিএ

মন্তব্য করুন