© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জার্মানিকে বিদায়ের আনন্দে জাতীয় ছুটি ঘোষণা প্যারাগুয়ে প্রেসিডেন্টের

শেয়ার করুন:
জার্মানিকে বিদায়ের আনন্দে জাতীয় ছুটি ঘোষণা প্যারাগুয়ে প্রেসিডেন্টের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ এএম | ৩০ জুন, ২০২৬
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। আর সেই ঐতিহাসিক জয়ের আনন্দে দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া।

বোস্টনে রাউন্ড অব ৩২-এর নাটকীয় ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ছিল ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলোয় ওঠে দক্ষিণ আমেরিকার দলটি।



ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারাগুয়ের প্রেসিডেন্ট লেখেন, ‘প্যারাগুয়ে কখনো আত্মসমর্পণ করে না।’ এরপরই তিনি ছুটির ঘোষণা দেন। সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।’

জার্মানির বিপক্ষে জয়ের পর প্যারাগুয়েজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। এমন জয়ের গুরুত্ব শুধু মাঠের ফলাফলে সীমাবদ্ধ নয়। বিশ্বকাপের ইতিহাসে জার্মানি পেনাল্টি শুটআউটে প্রায় অজেয় শক্তি হিসেবে পরিচিত। সেই দলকেই টাইব্রেকারে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে প্যারাগুয়ে।

আরআই/টিএ

মন্তব্য করুন