© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০১৮ সালেই ২০২৬ বিশ্বকাপের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন ম্যারাডোনা!

শেয়ার করুন:
২০১৮ সালেই ২০২৬ বিশ্বকাপের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন ম্যারাডোনা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪১ পিএম | ৩০ জুন, ২০২৬
চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে হু হু করে ভাইরাল হচ্ছে ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনার আট বছর পুরোনো একটি সাক্ষাৎকার। ২০১৮ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক ঘোষণার পর ম্যারাডোনা একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন।

বর্তমান বিশ্বকাপে তীব্র গরমের কারণে দেওয়া ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি দেখে ভক্তরা এখন ১৯৮৬ বিশ্বকাপজয়ী মহাতারকার সেই দূরদর্শিতার কথাই মনে করিয়ে দিচ্ছেন।

২০১৮ সালের সেই সাক্ষাৎকারে ম্যারাডোনা উত্তর আমেরিকার স্পোর্টস মডেলের তুমুল সমালোচনা করে বলেছিলেন, টেলিভিশনের বাণিজ্যিক স্বার্থ ও বিজ্ঞাপনের খাতিরে ফুটবলকে শেষ পর্যন্ত তার চিরাচরিত রূপ বদলাতে হবে।

একটি টেলিভিশন অনুষ্ঠানে আর্জেন্টিনার এই সাবেক মহাতারকা ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘বিজ্ঞাপন ঢোকানোর জন্য ওরা খেলাকে দুই অর্ধেকের বদলে চার ভাগে ভাগ করে ফেলবে। মিলিয়ে নিও, এটাই দেখতে পাবে।’



যদিও নিয়ম অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ এখনও ৪৫ মিনিটের দুটি হাফেই খেলা হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে মাত্রাতিরিক্ত তাপমাত্রা ও গরমের কারণে ম্যাচগুলোতে অফিশিয়াল ‘হাইড্রেশন ব্রেক’ বা পানি পানের বিরতি দিতে হচ্ছে।

ফিফার প্রটোকল অনুযায়ী চরম আবহাওয়ায় খেলোয়াড় ও রেফারিদের সুরক্ষায় এই বিরতি বাধ্যতামূলক করা হলেও, এটি স্বাভাবিকভাবেই টেলিভিশনের সম্প্রচার সময় বাড়িয়ে দিচ্ছে এবং বিজ্ঞাপনের সুযোগ তৈরি করছে।

আর এই বিষয়টিকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যারাডোনার করা নিখুঁত ভবিষ্যদ্বাণী হিসেবে মেলাচ্ছেন ফুটবল ভক্তরা।

সে সময় ফুটবল ঐতিহ্য বা সংস্কৃতির অভাবের কারণে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের তীব্র বিরোধিতা করেছিলেন ম্যারাডোনা। তিনি বলেছিলেন, ‘ওদের ফুটবলের প্রতি কোনো আবেগ নেই। কানাডিয়ানরা হয়তো ভালো স্কিইং করতে পারে, আর আমেরিকানরা তো বিজ্ঞাপনের সুবিধার জন্য খেলাকে ২৫ মিনিট করে চার ভাগে ভাগ করতে চেয়েছিল।’

একইসঙ্গে মেক্সিকোকে যৌথ আয়োজক করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন ম্যারাডোনা। তার যুক্তি ছিল, মেক্সিকোর জাতীয় দল নিয়মিত বিশ্বকাপে অংশ নিলেও সাম্প্রতিক আসরগুলোতে তারা মাঠের পারফরম্যান্সে কোনো স্মরণীয় বা অসাধারণ ক্যাম্পেইন উপহার দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন