© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের মাঝেই গাজায় প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

শেয়ার করুন:
বিশ্বকাপের মাঝেই গাজায় প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০১ এএম | ০২ জুলাই, ২০২৬
পুরো বিশ্ব এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত। আর এর মাঝেই গাজার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইসরায়েলি বাহিনীর গুলিতে দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের গোলকিপার সেলিম খাদের আল-আশকার নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩২ বছর বয়সি এই গোলরক্ষক নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এবং ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা।

ক্যারিয়ারে আল-আশকার খাদামাত খান ইউনিসের পাশাপাশি আল-আকসা ও আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবের জার্সিতেও খেলেছেন। স্থানীয় ফুটবলে তিনি একজন পরিচিত মুখ ছিলেন।

ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন আল-আশকার। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সাত ভাইবোনের মধ্যে পরিবারের একমাত্র ছেলে ছিলেন তিনি। ফলে তার মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে।

ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ক্রীড়া অঙ্গনের ১ হাজার ৯ জন সদস্য। তাদের মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

আরআই/টিকে

মন্তব্য করুন