© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাইবার সুরক্ষা আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচ সদস্যের কমিটি গঠন

শেয়ার করুন:
সাইবার সুরক্ষা আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচ সদস্যের কমিটি গঠন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২১ পিএম | ০২ জুলাই, ২০২৬
‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

আরআই/টিকে

মন্তব্য করুন