© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪২২ জন গ্রেপ্তার

শেয়ার করুন:
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪২২ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৩ পিএম | ০২ জুলাই, ২০২৬
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার(২ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ১৯ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৮২ জন, মিরপুর বিভাগে ৯৬ জন, গুলশান বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেপ্তার করেছে।

নিয়াজ মেহেদী জানান, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি শর্টগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এসব আসামিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন