বিশ্বকাপ নকআউটে গোল নেই রোনালদোর, এবার কি কাটবে খরা?
ছবি: সংগৃহীত
০৯:০০ পিএম | ০২ জুলাই, ২০২৬
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম খেলোয়াড়ও তিনি। তবে অবিশ্বাস্য হলেও সত্য, বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত আট ম্যাচ খেলেও একবারও গোল করতে পারেননি এই পর্তুগিজ সুপারস্টার।
শুক্রবার (৩ জুলাই) ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু তে বাংলাদেশ সময় ভোর ৫টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। সেই ম্যাচেই দীর্ঘদিনের গোলখরা কাটানোর সুযোগ পাচ্ছেন ৪১ বছর বয়সী রোনালদো।

২০০৬ সাল থেকে পাঁচটি বিশ্বকাপের নকআউট পর্বে খেললেও প্রতিবারই গোলশূন্য ছিলেন তিনি। ২০১৪ সালে পর্তুগাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ফলে বিশ্বকাপে তার ১০টি গোলের সবকটিই এসেছে গ্রুপ পর্বে।
চলতি আসরে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে ছয়টি ভিন্ন আসরে গোল করার ইতিহাস গড়েছেন রোনালদো। তবে কলম্বিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে গোল পাননি তিনি।
এমআর/টিএ