বিশ্বকাপের নকআউট পর্বে নিজের গোলখরা কাটালেন রোনালদো
ছবি: সংগৃহীত
০৭:৫৭ এএম | ০৩ জুলাই, ২০২৬
বিশ্বকাপের নকআউট ম্যাচে প্রথম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের শেষ ৩২ এর ম্যাচে দ্বিতীয়ার্ধের ২০তম মিনিটে পেনাল্টি কিকে তিনি গোল করে সমতা ফেরান।
অফসাইডে গোল বাতিল হওয়ার দুই মিনিট পর রোনালদো স্কোর ১-১ করেন। গোলপোস্টের মাঝ বরাবর শট নিয়ে তিনি লিভাকোভিচকে পরাস্ত করেন।
এনিয়ে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিলেও এর আগে কখনো নকআউট পর্বে গোল করতে পারেননি সিআরসেভেন। পঞ্চমবার জাতীয় দলের সঙ্গে গ্রুপ পর্ব উতরে যাওয়ার পর অবশেষে নকআউটে গোলের দেখা পেলেন তিনি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজের ১১তম গোল করলেন রোনালদো। পর্তুগালের শীর্ষ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড ভাঙলেন তিনি। ইতোমধ্যে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। ৪১তম জন্মদিনের পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।
এর আগে ২০০২ সাল থেকে ২০২৬ বিশ্বকাপ খেলা রোনালদোর প্রতিটি গোলই গ্রুপ পর্বের ম্যাচে। বিশ্বকাপে রোনালদোর অভিষেক হয়েছিল ২০০২ সালে। সেবার একটি মাত্র গোল করেছিলেন রোনালদো। সেটি ছিল ইরানের বিপক্ষে। এরপরের দুই বিশ্বকাপেও কেবল একটি করে গোল দিতে পেরেছিলেন তিনি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ছিল তার জন্য স্মরণীয়। স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকসহ সেবার করেছিলেন মোট চারটি গোল। আর গেল কাতার বিশ্বকাপে সিআর সেভেনের পা থেকে আসে মাত্র একটি গোল।
এমআর/টিএ