© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি

শেয়ার করুন:
আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ পিএম | ০৩ জুলাই, ২০২৬
কাতার বিশ্বকাপের পর থেকেই অভিযোগ উঠছে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা। ফুটবল বোদ্ধারা আর্জেন্টিনাকে কমিটির টিমও বলে থাকেন। চলতি বিশ্বকাপের মেসির করা আলোচিত সেই ফাউলের পর বিষয়টি এখনও সবার মুখে মুখে।

তাই কেপ ভার্দে বিপক্ষে মাঠে নামার আগে কমিটির টিম হিসেবে বিশ্বকাপে বিশেষ সুবিধা পাচ্ছে কিনা এমন প্রশ্ন ছুটে যায় লিওনেল স্কালোনির দিকে।বেশ সোজাসাপ্টা ও কড়া জবাব দিলেন তিনি। 

স্কালোনি বলেন, এর একমাত্র সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না পড়া। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন, ব্যস। আপনি যদি না দেখেন, তবে এসব জানতেও পারবেন না।



নিজের ক্ষোভ প্রকাশ করে স্কালোনি বলেন, আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু একটা পোস্ট করে দিতে পারে এবং ছোট একটা বিষয়কে বিশাল আকার দিয়ে ছড়াতে পারে। আমি মনে করি আমাদের এসব বিষয়কে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।

স্কালোনি মনে করিয়ে দিলেন, তাদের সাফল্য কারও দয়া বা বিশেষ সুবিধার ফল নয়; বরং পুরো দলের পরিশ্রমের ফসল। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো পর্যন্ত সবার অবদান রয়েছে এই সাফল্যে।

সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক নিয়ে আর্জেন্টিনা কোচ আরও বলেন, সোশ্যাল মিডিয়া এমনই। এর ভালো দিক যেমন আছে, তেমনি দুর্ভাগ্যবশত যে কেউ খারাপ অর্থেই বলছি- যা খুশি পোস্ট করতে পারে এবং তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যে তা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা এতে মোটেও কান দিচ্ছি না।

এমআর/টিএ  


মন্তব্য করুন