© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিকেটার হৃদয়কে বিসিবির চিকিৎসা সহায়তা

শেয়ার করুন:
ক্রিকেটার হৃদয়কে বিসিবির চিকিৎসা সহায়তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৪ পিএম | ০৩ জুলাই, ২০২৬
ফেনী জেলা দল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগীয় দল, বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে শীর্ষ পর্যায়ে ওঠার স্বপ্ন ছিল মেহেদী হাসান হৃদয়ের সামনে। কিন্তু সেই স্বপ্নের পথেই হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় ক্যান্সার। এবার প্রতিভাবান এই তরুণ ক্রিকেটারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি তামিম ইকবাল অবশ্য আগেই সহায়তার আশ্বাস দিয়েছিলেন। এবার বিসিবি ক্যান্সারের চিকিৎসার জন্য এই ক্রিকেটারকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে। গতকাল বিসিবি কার্যালয়ে হাজির হয়েছিলেন হৃদয়ের বাবা। সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাকে অনুদানের টাকা তুলে দেন।

আরও ছিলেন বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা  নিজাম উদ্দিন চৌধুরী।



বিসিবি জানায়, ‘চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার দায়িত্বে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি তার শরীরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) ধরা পড়েছে। আজ বিসিবি ম্যানেজমেন্ট অফিসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক মেহেদী হাসান হৃদয়ের বাবার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে ৫ লাখ টাকার একটি চেক তুলে দেন।’

এফঅর/টিকে

মন্তব্য করুন