© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ব্রাজিলকে হারানোর ক্ষমতা আমাদের আছে’ নরওয়ের গোলরক্ষকের হুঙ্কার

শেয়ার করুন:
‘ব্রাজিলকে হারানোর ক্ষমতা আমাদের আছে’ নরওয়ের গোলরক্ষকের হুঙ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৯ এএম | ০৫ জুলাই, ২০২৬
ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলোর মহারণের আগে আত্মবিশ্বাসে ভরপুর নরওয়ে। দলের অভিজ্ঞ গোলরক্ষক ওরইয়ান নিয়ল্যান্ডের বিশ্বাস, ২০২৬ বিশ্বকাপে যেকোনো দলকে রুখে দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের।

রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। আর সেই ম্যাচে কার্লো আনচেলত্তির নেতৃত্বে থাকা ব্রাজিলের শক্তিশালী আক্রমণভাগের বিপক্ষে বড় পরীক্ষায় পড়বে স্ক্যান্ডিনেভিয়ানদের রক্ষণ।

ম্যাচের আগে সংবাদমাধ্যমকে নিয়ল্যান্ড বলেন, ইউরোপিয়ান বাছাইপর্বে নরওয়ের রক্ষণভাগ ছিল অন্যতম সেরা। তাই নিজের সতীর্থদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। ৩৫ বছর বয়সী এই গোলরক্ষক বলেন, ‘আমরা জানি আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে। তবে গত কয়েক বছরে আমরা যা করেছি, তাতে আমি নিশ্চিত যেকোনো দলকে আটকে দেওয়ার ক্ষমতা আমাদের আছে।’



বিশ্বকাপে নরওয়ের চার ম্যাচের মধ্যে তিনটিতে গোলবার সামলেছেন নিয়ল্যান্ড। কেবল ফ্রান্সের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারের ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছিলেন কোচ। তবে সেই ফলাফল আত্মবিশ্বাসে ভাটা ফেলেনি। নিয়ল্যান্ডের বিশ্বাস, ব্রাজিলকে হারানোর সামর্থ্য রয়েছে নরওয়ের।

তার ভাষায়, ‘আমরা শক্তিশালী একটি দলের মুখোমুখি হচ্ছি, কিন্তু আমরাও শক্তিশালী। আমরা আরও ভালো খেলতে পারি এবং আমি বিশ্বাস করি, ব্রাজিলকে হারানো সম্ভব।’

পরিসংখ্যানও নরওয়ের পক্ষেই কথা বলছে। ব্রাজিলের বিপক্ষে চার দেখায় এখনো অপরাজিত স্ক্যান্ডিনেভিয়ানরা দুটি জয় আর দুটি ড্র।

নিয়ল্যান্ডের শেষ বার্তা, ‘আমরা যদি জীবনের সেরা ম্যাচটি খেলতে পারি, তাহলে শেষ আটে জায়গা করে নেওয়ার দারুণ সুযোগ আমাদের সামনে রয়েছে।’

কেএন/টিএ

মন্তব্য করুন