শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি: এমবাপ্পে
ছবি: সংগৃহীত
০১:২৯ পিএম | ০৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপের শেষ ১৬–এর ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সের বিপক্ষে প্যারাগুয়ের হার প্রত্যাশিতই ছিল। কিন্তু পেশিশক্তি নির্ভর ফুটবলে ফরাসিদের ভালোই পরীক্ষায় ফেলেছে জার্মানিকে টাইব্রেকারে পেছনে ফেলা দলটি। গত রাতে (৫ জুলাই) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতেও ছিলেন এমবাপ্পে।

পুরো ম্যাচজুড়ে প্যারাগুয়ের একাধিক খেলোয়াড়ের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। ম্যাচ শেষ হওয়ার পরও বোঝা যাচ্ছিল, গুস্তাভো আলফারোর শিষ্যরা যেভাবে তাকে চাপে রেখেছিল, তাতে তিনি এখনও বিরক্ত।

মাঠেই ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, 'আমরা আগে থেকেই জানতাম কী ধরনের ম্যাচ আমাদের অপেক্ষা করছে। কিন্তু আজ আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আমরা প্রমাণ করেছি যে আমরা শুধু সুন্দর ফুটবল খেলতে জানি, এমন দল নই। প্রয়োজন হলে আমরা কুৎসিতও হতে পারি; আমার বক্তব্যের জন্য ক্ষমা করবেন।'
তিনি আরও বলেন, 'এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তারা ভেবেছিল আমরা শুধু সুন্দর সুন্দর পাস, ওয়ান-টু আর চোখধাঁধানো ফুটবল খেলতে মাঠে নামব। কিন্তু আমরা কুৎসিত ও শারীরিক ফুটবলও খেলতে জানি। আজ আমরা জিতেছি, আর সেই দিক থেকেও আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।'
এরপর কথা ওঠে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়ে। যেখানে প্রতিপক্ষ দলে আছেন এমবাপ্পের ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমি।
এমবাপ্পে বলেন, 'আমার মনে হয় সে ইতোমধ্যেই আমাকে মেসেজ করেছে। তবে এখন আমাদের পুরো মনোযোগ ম্যাচের দিকেই। আমরা জানি মরক্কো খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলতে পেরে আমরা আনন্দিত। পরের ধাপে উঠতে আমরা আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব।'
এমআর/টিকে