© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

শেয়ার করুন:
মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ এএম | ০৬ জুলাই, ২০২৬
গোল-পাল্টা গোল, লাল কার্ড, গতিময় আক্রমণ–কী ছিল না খেলায়! পয়সা উসুল খেলা একেই বলে। ৯৮ সেকেন্ডের ব্যবধানে জুড বেলিংহ্যাম দুই গোল করলেন। জবাবে হুলিয়ান কুইনোনেস করলেন দারুণ এক গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে কুয়ানসাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০জনের দলে পরিণত হলো ইংল্যান্ড, তাতে কী আসে যায়! পেনাল্টি থেকে গোল করে গার্ড মুলারকে ছুঁলেন হ্যারি কেন। রাউল হিমিনেজ ব্যবধান কমালেন আবার। শেষদিকে মেক্সিকো প্রাণপণে গোল শোধের চেষ্টা করেও পারল না।

সোমবার (৬ জুলাই) মেক্সিকো সিটি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হলেও জুড বেলিংহ্যাম ও হ্যারি কেনের নৈপুণ্যে জয় পেয়েছে থ্রি লায়ন্স। 

কেএন/টিকে

মন্তব্য করুন