© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে বার্তা দিল ব্রাজিলের ফুটবল কনফেডারেশন

শেয়ার করুন:
আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে বার্তা দিল ব্রাজিলের ফুটবল কনফেডারেশন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৮ এএম | ০৬ জুলাই, ২০২৬
২০২৬ বিশ্বকাপ থেকে দল হতাশাজনক বিদায় নিলেও কোচ পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। সংস্থাটির জাতীয় দলবিষয়ক নির্বাহী পরিচালক রদ্রিগো কাইতানো নিশ্চিত করেছেন, বর্তমান কোচ কার্লো আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবতিক

রদ্রিগো কায়েতানো বলেন, 'এখন আমাদের কাজ হলো একটি স্বাভাবিক ও স্থিতিশীল চক্রের গুরুত্ব তুলে ধরা। একটু ধৈর্য নিয়ে এগোতে হবে। কোচ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন এবং প্রয়োজনীয় সমন্বয় করা হবে। সামনে এগিয়ে যেতে এবং পরবর্তী বিশ্বকাপের প্রস্তুতি নিতে আমাদের অন্তত কিছুটা শান্ত পরিবেশ দরকার।'

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর পরাজয়ের পর দেওয়া সাক্ষাৎকারে কায়েতানো স্বীকার করেন, বিদায়ের হতাশা সবাইকে ভেঙে দিয়েছে। তবে গত কয়েক মাসে আনচেলত্তির কাজ সিবিএফকে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী করেছে।

তিনি বলেন, 'অবশ্যই আমরা এখনও এই ধাক্কা সামলানোর চেষ্টা করছি। খেলোয়াড়, স্টাফ, কোচিং স্টাফ সবাই খুবই দুঃখিত, হতাশ এবং ভেঙে পড়েছে। কিন্তু আমরা একসঙ্গে কাটানো সময়কে অস্বীকার করতে পারি না। বিশেষ করে গত ৩৮ দিনে খেলোয়াড়দের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি সবাই কাছ থেকে দেখেছে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তারা নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।'

কায়েতানো আরও বলেন, পুরো বিশ্বকাপজুড়ে দল ধারাবাহিক উন্নতি করেছে। তাই ঠিক যখন দলটি সবচেয়ে ভালো অবস্থায় ছিল, তখনই বিদায় নিতে হওয়াটা আরও বেশি কষ্টের।
 
তার ভাষায়, 'পুরো টুর্নামেন্টে দল যেভাবে উন্নতি করেছে, আজও অনেক সময়ে আমরা ভালো ফুটবল খেলেছি। তাই এই বিদায় আরও বেশি কষ্ট দিচ্ছে, কারণ আমরা এমন এক পর্যায়ে ছিলাম যেখানে পরের রাউন্ডে যাওয়ার সব সম্ভাবনাই ছিল। আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। আদর্শ প্রস্তুতির সুযোগ না থাকলেও, গত এক বছরে করা কাজ আমাদের আশাবাদী করে তুলেছিল।'

আনচেলত্তি ২০২৫ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন। তিনি দলকে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ অংশ এবং ২০২৬ বিশ্বকাপে নেতৃত্ব দেন। রদ্রিগো কায়েতানোর ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়েছে, ইতালিয়ান এই কোচ আগামী চার বছরের পুরো চক্রজুড়েই ব্রাজিলের দায়িত্বে থাকবেন এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখেই দল গড়ার কাজ চালিয়ে যাবেন।

টিকে/

মন্তব্য করুন