© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৯ পিএম | ০৬ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া সোমবার (৬ জুলাই) সকালে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

এদিন সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি বিশেষ চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সৌদি রাষ্ট্রদূত। বৈঠকে জানানো হয়, সৌদি ক্রাউন প্রিন্স নিজেও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফরটি কবে হবে, তা দুই দেশের সরকার আলোচনার মাধ‍্যমে সুবিধাজনক সময়ে নির্ধারণ করবে।

সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সৌদি আরব বর্তমানে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে অত্যন্ত আগ্রহী।

কেএন/টিকে

মন্তব্য করুন