© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জন্মদিনের আগেই চলে গেলেন সাবেক আফগান পেসার শাপুর জাদরান

শেয়ার করুন:
জন্মদিনের আগেই চলে গেলেন সাবেক আফগান পেসার শাপুর জাদরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩০ পিএম | ০৭ জুলাই, ২০২৬
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন শাপুর জাদরান। হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসিস (এইচএলএইচ) নামক একটি গুরুতর রোগ প্রতিরোধ ব্যবস্থার ব্যাধিতে ভুগছিলেন তিনি। অবশেষে আজ না ফেরার দেশে চলে গেলেন আফগানিস্তানের সাবেক পেসার। একদিন পরই ছিল তার ৩৯তম জন্মদিন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।



এক বিবৃতিতে এসিবি জানায়, গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করছি।

গত বছরের অক্টোবরে নিজের দেশে প্রথম অসুস্থ বোধ করেন জাদরান। এরপর তাকে ভারতের দিল্লিতে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন এই পেসার।

আফগানিস্তান ক্রিকেটের শুরুর দিকের অন্যতম পথিকৃৎ ছিলেন শাপুর। আন্তর্জাতিক অঙ্গনে দলটির উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আফগানিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণে খেলেছেন। গতি ও আক্রমণাত্মক বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন এই বাঁহাতি পেসার।


এমআই/এসএন  


মন্তব্য করুন