© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমন অবিশ্বাস্য জয় এর পরও মেসির চোখে কেন জল?

শেয়ার করুন:
এমন অবিশ্বাস্য জয় এর পরও মেসির চোখে কেন জল?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৬ এএম | ০৮ জুলাই, ২০২৬
আরও একটি অবিশ্বাস্য রোমাঞ্চকর ম্যাচ দেখার সৌভাগ্য হলো গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীদের। আর এই ম্যাচেও নায়ক যথারীতি সেই লিওনেল মেসি। মিশরের বিপক্ষে যখনই বাজল ম্যাচ শেষের বাঁশি। প্রবলভাবে জেগে ওঠা শঙ্কার মেঘটুকু সরে গেল এক লহমায়।

ক্যামেরা খুঁজে নিল লিওনেল মেসিকে। সতীর্থের আলিঙ্গণে আবদ্ধ মেসির চোখে অশ্রুর ঝিলিক! মহাজাদুকরকে কজন, এর আগে, এভাবে কাঁদতে দেখেছেন?

এমনও রাতে মেসির চোখে কেন জল?



এর আগে কোপা আমেরিকার ব্যর্থতায়, ২০১৪ সালের বিশ্বকাপ স্বপ্ন ফাইনালে গুঁড়িয়ে যাওয়ার বিষন্নতায় কেঁদেছেন তিনি, কিন্তু এবার তার চোখ দিয়ে যে, অশ্রু ঝরল জয়ের আনন্দে!

এফআর/এসএন

মন্তব্য করুন