ন্যাটো মহাসচিবের বক্তব্য প্রত্যাখান ডোনাল্ড ট্রাম্পের
ছবি: সংগৃহীত
০৪:১৩ পিএম | ০৮ জুলাই, ২০২৬
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে পর্যাপ্ত সহযোগিতা না দেওয়ার অভিযোগ তুলে ন্যাটো সদস্য দেশগুলোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি সংস্থাটির মহাচিবের বক্তব্য প্রত্যাখান করেছেন বলে জানায় আলজাজিরা।
এ সময় ট্রাম্পের পাশে বসা ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তা দিতে ইউরোপের বিভিন্ন বিমানবন্দর থেকে ৫ হাজারেরও বেশি বিমান উড্ডয়ন করেছিল।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের জন্য ইউরোপ কার্যত ‘একটি বৃহৎ প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করেছে।
তবে রুটের বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য তাদের সব সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি।
ন্যাটো মহাসচিবের বক্তব্য প্রত্যাখান করে ট্রাম্প বলেন, একই সঙ্গে যুদ্ধকালীন ঘাঁটি ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে ‘খুবই খারাপ’ ভূমিকা পালন করেছে ইতালি।
টিকে/