© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক বাতিল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

শেয়ার করুন:
এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক বাতিল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫১ পিএম | ০৮ জুলাই, ২০২৬
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার (৮ জুন) তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য নির্ধারিত একটি বৈঠক বাতিল করেছেন। একজন ইসরায়েলি সূত্র রয়টার্সকে এই খবর জানিয়েছে।
 
ওই বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল। সূত্রটির মতে, তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি হলে তা ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরো জানায়, ইসরায়েল সফরের সময় হেগসেথের সঙ্গে দেশটির প্রতিরক্ষামন্ত্রী কাটজের বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে ইরান ইস্যু আলোচনার অন্যতম প্রধান বিষয় হওয়ার কথা ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল, তা এখন কার্যত শেষ হয়ে গেছে।

তিনি জানান, তেহরানের সঙ্গে আর কোনো ধরনের সম্পৃক্ততা রাখতে চান না। এদিকে ইসরায়েলে মার্কিন দূতাবাস তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে বাতিল হওয়া বৈঠক সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ন্যাটোর সদস্য তুর্কি দীর্ঘদিন ধরে গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে আসছে।

এ ছাড়া আঙ্কারা বারবার অভিযোগ করেছে, ইসরায়েল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করার চেষ্টা করছে।
মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, তিনি তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিরোধী। এ বিষয়ে তিনি নিজের আপত্তির কথা প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি হলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে। তার দাবি, ‘তুরস্কের আক্রমণাত্মক ইচ্ছা রয়েছে।

এদিকে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দেন, ২০১৯ সালে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। একই সঙ্গে তিনি ন্যাটো মিত্র তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির আগ্রহও প্রকাশ করেন। তবে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং ইসরায়েলের পক্ষ থেকে তীব্র বিরোধিতার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে। সে সময় যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেয়। তবে ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফেরার পর দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। তা সত্ত্বেও মার্কিন আইনের কারণে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির বিষয়টি এখনো আটকে রয়েছে।

টিকে/

মন্তব্য করুন