© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশেদ খানের পোস্টওসমান হাদিকে ঢাকা-৮ আসন থেকে সরে যেতে বলেন জামায়াত আমিরের পিএস জুবায়ের

শেয়ার করুন:
ওসমান হাদিকে ঢাকা-৮ আসন থেকে সরে যেতে বলেন জামায়াত আমিরের পিএস জুবায়ের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ এএম | ০৯ জুলাই, ২০২৬
জামায়াত আমিরের পিএস পরিচয়দানকারী ও বুয়েট শিবিরের সাবেক সভাপতি জুবায়ের নামের একজন ব্যক্তি শহীদ ওসমান হাদিকে ঢাকা -৮ আসনে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করেন বলেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

বুধবার (৮ জুলাই) সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে করা এক পোস্টে তিনি এই দাবি করেন। তদন্তের স্বার্থে জুবায়েরের পরিচয় ও বর্তমান অবস্থান উদ্ঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা।

রাশেদ খান স্ট্যাটাসে লিখেছেন, জামায়াত আমিরের পিএস পরিচয়দানকারী ও বুয়েট শিবিরের সাবেক সভাপতি জুবায়ের নামের একজন ব্যক্তি শহীদ ওসমান হাদিকে ঢাকা -৮ আসনে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে। শহীদ ওসমান হাদিকে বলা হয়, ঢাকা-৮ আসনে সাদিক কাইয়ুম নির্বাচন করবে, এখানে নির্বাচন না করে অন্য আসনে নির্বাচন করার জন্য। কিন্তু শহীদ ওসমান হাদি স্পষ্ট জানিয়ে দেয় ৫০০ ভোট পেলেও সে ঢাকা-৮ আসনেই নির্বাচন করবে। ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে বিতর্ক সৃষ্টি হবে, এজন্য আর সাদিক কাইয়ুমকে নমিনেশন দেয় নি জামায়াত। এমন তথ্যই আমার কাছে এসেছে।

তিনি লেখেন, জুবায়ের সম্পর্কে যতোটুকু তথ্য পেয়েছি, সে আমেরিকায় থাকতো। গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে ফিরে এসে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জয়েন করে। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতেও সে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলো। হ্যাঁ, আমি তার কথায় বলছি, যার সম্পর্কে কিছুদিন আগে শহীদ ওসমান হাদির ভাই ফেসবুকে পোস্ট করেছিলেন। আমি তাকে মোটেও সন্দেহের চোখে দেখছি না। কিন্তু তদন্তের স্বার্থেই জুবায়ের সম্পর্কে প্রশাসনের জানা দরকার। জুবায়ের কি এখনো দেশে আছে নাকি আবারও আমেরিকায় ব্যাক করেছে?

কে এই জুবায়ের? তার আদ্যোপান্ত বের হওয়া সময়ের দাবি...

আরআই/ এসএন

মন্তব্য করুন